• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগ টুর্নামেন্ট উদ্বোধন

 

জামালপুর সংবাদদাতা ॥
অনাড়ম্বর পরিবেশে জামালপুরে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগ টুর্নামেন্ট। সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেছে। শনিবার ( ২৩ জানুয়ারী) বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সফিউর রহমান । এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মুক্তা, সিবলী নোমান ইদ্রিস, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন লিটন, সদস্য অধ্যাপক আলতাফ হোসেন, আখতারুজ্জামান আওয়াল, রজব আলী, শরিফুল ইসলাম ঝোকন, মাহবুবুর রহমান মানিক, আসমত উল্লাহ, নাজমুল হাসান রাজিব, তারিকুল ইসলাম পাপ্পু, সোলায়মান শেখ, আরিফুল হক সোহাগ প্রমূখ। উক্ত খেলার সার্বিক দায়িত্বে রয়েছেন বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগ টুর্নামেন্টের আহ্বায়ক এড. রফিকুল আলম ও সদস্য সচিব সোহেল রানা । উদ্বোধনী খেলা হয়েছে ‘ক’ গ্রুপের মোহামেডান স্পোটিং ক্লাব এবং ফ্রেন্ডস ক্লাব দলের মধ্যে। সরাসরি ৩-০ সেটে মোহামেডান স্পোটিং ক্লাব বিজয়ী হয়েছে। মোহামেডান স্পোটিং ক্লাবের দলনেতা ছিলেন সামছুল আলম মাসুদ এবং ফ্রেন্ডস ক্লাবের দলনেতা ছিলেন রিয়াজুল ইসলাম রনি।
প্রসঙ্গত, চারটি গ্রুপে মোট ১৫ টি দল বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগে অংশগ্রহণ করছে। রোববার ( ২৪ জানুয়ারী) দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২ টায় ‘গ’ গ্রুপের স্পর্শ ক্রীড়া চক্র এবং আমলাপাড়া বয়েস ক্লাবের মধ্যে। অন্যটি বিকাল সাড়ে ৩ টায় ‘খ’ গ্রুপের স্পন্দন স্পোটিং ক্লাব এবং রশীদপুর ক্রীড়া চক্রের মধ্যে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।