• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে জামায়াতের নেতাকর্মীরা বিএনপি নেতদের বাড়িঘর ও দোকানপাটে হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগে শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে জামালপুর পৌর শহরের রশিদপুর এলাকায় জামালপুর-৫ আসনের বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনের বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, গত ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনের দিন বিকেল বেলা জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে প্রায় দেড়শ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো: ফারুক আহম্মেদের দোকান লুটপাটসহ মোটরসাইকেল ভাংচুর করে। এছাড়াও বাঁশচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: নজরুল ইসলামের বাড়িঘর ভাংচুর করে। পতিত স্বৈরাচারের দোসররাসহ নির্বাচনের পরাজিত শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরণের ঘটনা ঘটাচ্ছে। জামায়াত ইসলামী হামলা করে উল্টো বিএনপির নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তিনি প্রশাসনকে সচেতন থাকতে ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান। অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন আরও বলেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ হয়েছে। জামালপুর সদর আসনসহ জামালপুরের ৫টি আসনেই ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারসহ সর্বস্তরের জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ সভাপতি শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।