• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম

মাদরাসা শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার -ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি দুলাল

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর )প্রতিনিধি ॥ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন-বাংলাদেশের মাদরাসা শিক্ষাকে বিশ^মানে উন্নীত করতে সরকার কাজ করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদরাসা তথা দ্বীনি শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই শিক্ষার আধুনিকায়ন করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে সারা দেশে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরেন। তিনি সোমবার দিনব্যাপী সাপধরী ইউনিয়নে কাশারীডোবা পূণঃ রাস্তা নির্মান,বৃক্ষরোপন,সাপধরী উচ্চ বিদ্যলয় নির্মনাধীন ভবন,চর শিশুয়া, চর দিঘাইর রাস্তা পরিদর্শন.কোদালধোয়া মসজিদ নগদ অর্থ প্রদান ও উদ্বোধন সহ অন্যান্য উন্নয়ন মূলক কাজ পরিদর্শন শেষে ইউনিয়নের ইন্দুল্লামারী বাধেঁ পথসভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন- সারা দেশে ১১০টি দারুল আরকান মাদরাসার ২২০ জন শিক্ষক, যারা বেতন পাননি ১৭ মাস ধরে, তাদের জন্য সরকার একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। অনতিবিলম্বে তাদের সেই বেতনের ব্যবস্থাও করা হবে। জননেত্রী আছে বলেই দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দারিদ্র্য কমেছে বহুলাংশে, বাংলাদেশে এখন ছেঁড়া কাপড় পরা, খালি পায়ে মানুষ দেখা যায় না, কবিতায় কুঁড়েঘর আছে, বাস্তবে নেই। জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ক্ষুধাকে জয় করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণপ্রায়, স্বল্পোন্নত থেকে উন্নীত আয়ের দেশে রুপান্তরিত হয়েছে।
এই করোনাকালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রেখেছেন। ২০২০ সালে মাত্র ২২টি দেশে ঋণাত্মক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে, তারমধ্যে বাংলাদেশ তৃতীয়। সব দেশের রপ্তানি কমলেও আগের বছরের তুলনায় আমাদের রপ্তানি বেড়েছে। যতক্ষণ শেখ হাসিনা জনমানুষের পাশে আছেন ততক্ষণ কোনও অপশক্তিই দেশকে পিছিয়ে দিতে পারবে না। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী বাধেঁ পথসভায় চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি’র সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল,পৌর মেয়র আঃ কাদের শেখ,ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আঃ খালেক আকন্দ,সহকারী কমিশনার (ভ’মি)রোকনুজ্জামান খান,ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খলিল মন্ডল,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
এতে উপজেলা,ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অন্যন্য সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন অংশ নেয়।
লিয়াকত হোসাইন লায়ন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।