• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

লকডাউনে অজথা ঘর থেকে না বের হয়ে পরিবারকে সময় দিন ——অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান

 

এম.এফ.এ মাকাম ঃ
লকডাউনে ঘরে ও পরিবারের সাথে থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান। তিনি জানান,করোনা পরিস্তিতি মোকাবিলায় সরকারের দেওয়া লকডাউনে সকলকে ঘরে থাকতে হবে। সেই সাথে অজথা বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হবার নির্দেশনাও প্রদান করেন তিনি। তিনি আরো বলেন,বর্তমান জেলা প্রশাসক মুর্শেদা জামান স্যারের দিক নির্দেশনায় লকডাউন কার্যকর করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদদ্যেরে নিয়ে জেলায় ২৪ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। সেই সাথে আজকের লকডাউন অমান্য করায় ১০০টি মামলার মাধ্যমে ১লাখ ৩০ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে ৫৭ টি মামলায় ৮৩ হাজার ৫৫৫ টাকা,সদরের ৬ টি মামলায় ২ হাজার ৭শ টাকা,মেলান্দহে ১৮ টি মামলায় ১০ হাজার টাকা,ইসলামপুরে ১০ টি মামলায় ৯ হাজার ১শ টাকা,দেওয়ানগঞ্জে ২ টি মামলায় ৮ হাজার টাকা,মাদারগঞ্জে ১০ টি মামলায় ১০ হাজার টাকা,সরিষাবাড়িতে ৪৭টি মামলায় ২ হাজার ৮শ টাকা এবং ১৪ টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন মানতে সরকারী নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব রেখে সচেতনাতার পাশাপাশি সকলকে ঘরে থাকতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।