• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

আইপিএলে জুয়া খেলার টাকা নিয়ে প্রতিবন্ধী কিশোরকে হত্যা– পিবিআই

 

ফজলে এলাহী মাকামঃ
আইপিএলে জুয়া খেলার টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়াকে হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই জামালপুর। হত্যাকান্ডে জড়িত দুজনের মধ্যে সোহেলকে বৃহস্পতিবার সকালে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পাইকুড়া নয়াপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
নিহত প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়া(১৭) শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কান্দুলী এলাকার মো: নূরুল হকের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে পিবিআই জামালপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম.এম সালাহ উদ্দীন জানান, আটক সোহেলকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, রুবেল মিয়া, সোহেল(১৯), সোহরাবসহ(২০) একটি চক্র শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারে নিয়মিত আইপিএলে জুয়া খেলতো। এই জুয়ার টাকা নিয়ে রুবেল মিয়ার সাথে সোহেল ও তার খালাতো ভাই সোহরাবের ঝগড়া হয়। এর জের ধরে চলতি বছরের ১৯ আগস্ট বিকালে সোহরাব ফোন করে রুবেল মিয়াকে পাইকুড়া বাজারে আসতে বলে। ওইদিন সোহরাব, সোহেল ও রুবেল একসাথে বিভিন্ন স্থানে ঘুড়ে বেড়ায়। পরে মাছ ধরার কথা বলে কানি বিলে নিয়ে যাওয়ার পর সোহরাব ও সোহেল পিছন থেকে রুবেলকে ঝাপটে ধরে উপুর করে কাঁদা পানিতে ফেলে দেয়। এসময় সোহেল পিঠের উপর বসে পড়ে এবং সোহরাব মাথা কাঁদায় চেপে ধরে রুবেলকে হত্যা করে।
এদিকে প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়া মাঝে মধ্যেই কাউকে না জানিয়ে বিভিন্ন সময় দু-তিননের জন্য বাইরে বেড়াতে যেত। তাই ১৯ আগস্ট বাড়িতে না ফিরলেও কেউ খোঁজ করেনি। কিন্তু চারপাঁচদিন চলে যাওয়ার পরও ফিরে না আসায় এবং ফোন বন্ধ থাকায় গত ২৫ আগস্ট রুবেল মিয়ার বাবা নূরুল হক ঝিনাইগাতি থানায় নিখোঁজ ডায়রী করেন। ৬ সেপ্টেম্বর কানি বিল থেকে রুবেলের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআই জামালপুরের পুলিশ পরিদর্শক আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে একটি টিম মামলাটি তদন্ত করে নিহত রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনটি সোহেলের বাড়ি থেকে উদ্ধার করে এবং সোহেলকে আটক করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।