• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

জামালপুরে নারী ক্ষমতায়নের দিনব্যাপী মেলা।

তানভীর আহমেদ হীরা:

নারীর ক্ষমতায়ন পক্ষপাতিত্ব নয়” এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে নিয়ে জামালপুরে নারীর ক্ষমতায়নে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে ।

বরিবার (১৩ মার্চ) দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নিউট্রেশন সেনসেটিভ ভ্যালু চেইন বা এনএসভিসি প্রকল্পের আয়োজনে শহরের উন্নয়ন সংঘ চাইল্ডসিটিতে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড প্রোগ্রাম অপারেশন ডিরেক্টর লিমা হান্না দারিং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমন, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালসহ অন্যান্যরা। মেলায় ১৫ টি স্টলের মাধ্যমে এনএসভিসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও সফলতা তুলে ধরা হয়।
মেলা আয়োজকরা বলেন,পরিবারের পুষ্টির উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আস্ট্রেলিয়ান সরকারের এনসিপির অর্থায়নে এনএসভিসি প্রকল্পের আওতায় জামালপুরের ৩ উপজেলার ২০ হাজার ক্ষুদ্র কৃষক ও তাদের পরিবার নিয়ে কাজ করছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।