• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম

জামালপুরের ইসলামপুরে ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে এই ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, বুধবার রাতে দারুত তাহফিজ এনামুল খান হিফজুল কোরআন মাদরাসার নুরানী শাখার ১০ বছর বয়সী এক ছাত্রকে ডেকে নিয়ে সারা শরীর ম্যাসাজ করান ওই মাদ্রাসার সহকারি শিক্ষক ছামছুল হক সাজু। এর এক পর্যায়ে ওই ছাত্রকে বলৎকারের চেষ্টা করে সাজু, ছাত্রের ডাক চিৎকারে অন্য ছাত্ররা এগিয়ে আসলে ঘটনাটি কাউকে না বলার জন্য ছাত্রদের ভয় দেখান। আজ বৃহস্পতিবার সকালে ওই শিশুর বড় ভাই মাদ্রাসায় খাবার দিতে গেলে বিষয়টি তাকে জানায় নির্যাতনের শিকার ওই ছাত্র। ওসি আরো জানান, বলৎকারের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ায় সহকারী শিক্ষক সাজু পলানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত শিক্ষক হাফেজ ছামছুল হক সাজু মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বানীপাকুড়িয়া গ্রামের আমীর হামজার ছেলে। সে গত ৪ মাস আগে দারুত তাহফিজ এনামুল খান হিফজুল কোরআন মাদরাসায় সহকারী শিক্ষক পদে চাকুরী নেয়।

আসমাউল আসিফ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।