• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তৌফিকুল ইসলাম ঃ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩৫তম বার্ষিক সাধারণ সভা ও ২০২২-২৪ সালের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মধুপুর রোডস্থ চেম্বার ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন জেসিসিআই।
বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই’র পরিচালক ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম রেজনু সিআইপি।
জেসিসিআই’র সাবেক সহ-সভাপতি ইকরামুল হক নবীনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন খান, পরিচালক এনামুল হক খান মিলন,জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম সহ সাধারণ ব্যবসায়ীগণ।
বার্ষিক সাধারণ সভায় শোক প্রস্তাব পাঠ করেন জেসিসিআই’র পরিচালক আব্দুল আহাদ স্বাধীন।
বার্ষিক সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করান জেসিসিআই’র জুনিয়র সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ।
২০২১সালের আয়-ব্যয় হিসাব ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন জেসিসিআই’র জুনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি।
২০২২সালের অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ কপি পাঠ করেন জেসিসিআই’র পরিচালক মোঃ শাহ নেওয়াজ ইসলাম জাহাঙ্গীর।
২০২২-২৪ সালের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের দ্বায়িত্ব গ্রহণ এবং সকলকে ফুল দিয়ে বরণ করেন সাধারণ ব্যবসায়ীরা।

এ সময় বক্তারা ব্যবসা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজেশন করার মাধ্যমে,জনগনের দৌড় গোড়ায় সেবা পৌছে দেওয়ার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।