• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির এনিমেটর ও শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

এম,এফ.এ মাকামঃ

শক্তিশালী সুশীল সমাজ প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা এবং জীবিকায়ন ও কাজের সুযোগ সৃষ্টি করার অঙ্গীকার সামনে নিয়ে বাস্তবায়নাধীন উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় সংলাপ কেন্দ্রের এনিমেটর এবং শিশু ক্লাবের শিক্ষকদের ৬দিনব্যপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক উন্নয়ন (সিডস) কর্মসূচির আওতায় অনুষ্ঠিত সিডস কর্মসূচির চলমান প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংস্থার সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, শিক্ষা কর্মকর্তা এমএস সালাহ উদ্দিন প্রমূখ। দুটি দলে বিভক্ত প্রশিক্ষণে ৪৫ জন অংশ নেন। সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে প্রশিক্ষণ চলছে।

সভায় স্থায়িত্বশীল উন্নয়নে সকল অংশগ্রহণকারীদের কর্মসূচি সংক্রান্ত ধারণা, মূলধারার বিদ্যালয়গুলোর কার্যক্রম শক্তিশালীকরণে ভূমিকা রাখার পাশাপাশি, কিশোরীদের ক্ষমতায়নে সংলাপ কেন্দ্রগুলোর কাজ বেগবান করা, চাইল্ড ক্লাব, সংলাপ ফোরাম শক্তিশালীকরণে সকল এনিমেটর ও শিক্ষকদের আরো দায়িত্বশীল হবার আহ্বান জানানো হয়। ছয়দিনব্যপী পশিক্ষণে শিক্ষা কারিকুলামের পাশাপাশি সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা যায়।

সূত্র জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২ হাজার ৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবীকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।