• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল ফাইনালে সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান

 

এম.এফ.এ মাকামঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২২-২৩ এর আওতায় জামালপুর সদর উপজেলায় অনূর্ধ্ব ১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে  ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার এর সভাপতিত্বে ভলিবল খেলার পুরস্কার বিতরন কালে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,বিশেষ অতিখি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন ,সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন,জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা সরকারী সহযোগীতায় জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে বিভিন্ন খেলাধুলার আয়োজনের  মাধ্যমে দেহমন সুস্থ্য রেখে মাদক মুক্ত সমাজ গঠন করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।
ভলিবল খেলায় সদরের ৪ টি প্রতিষ্ঠানের ৪৪ জন ভলিবল খেলোয়ার অংশ গ্রহন করে।
পরে ভলিবল খেলায় সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় পিয়ারপুর রাজা শশীকান্ত উচ্চ বিদ্যালয়কে  ২/o সেটে পরাজিত করে জয়লাভ করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।