• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি

জামালপুর সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আবুল হোসেনের মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রির্পোটারঃ
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আবুল হোসেনের মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ নেতৃত্ব জননেতা মোঃ আবুল হোসেনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ, আফজাল হোসেন বিদ্যুৎ, আবুল কাশেম খোকা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী খান, লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার প্রমুখ।
মতবিনিময় সভায় ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেন।
তথ্য ও ছবি ঃ–এম কাওছার সৌরভ

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।