• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম

জামালপুর সদরে পাবে ১২৯ জন প্রধানমন্ত্রীর উপহারের ঘর- সংবাদ সম্মেলনে ইউএনও লিটুস লরেন্স চিরান

এম.এফ.এ মাকামঃ
জামালপুর সদর উপজেলাসহ সারাদেশ ব্যাপী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর হস্তান্তর উপলক্ষ্যে সঃংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার বিকালৈ  জামালপুর সদর উপজেলার  নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান উপজেলা কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার  নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, সহকারী কমিশনার ভূমি মোঃ বরকত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিল, সাধারন সম্পাদক মুকুল রানা,জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল সহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার প্রতিনিধিগন সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান উপজেলা কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায় যে চতুর্থ পর্যায় ও তৃতীয় পর্যায়ের অবশিষ্ট জমি ও ঘর প্রদানের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের মাধ্যমে সারা দেশে ৩৯৩৬৫ টি পরিবারকে ২ শতক জমি ও একটি সেমি পাকা ঘর উপহার দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় জামালপুর সদর উপজেলায় ১২৯টি পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দিবেন উপজেলা প্রশাসন।
জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষ্যে ২০২০ ইং সাল থেকে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও ঘর উপহার দিয়ে আসছেন।
জামালপুরের ১ম,২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ৭৯৩ টি পরিবার এই সুবিধা পেয়েছেন।
এছাড়া ৭২ টি পরিবার দ্রত সময়ের মধ্যে তাদের বসবাসের জন্য ঘর পাবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।