• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন এম শুভ পাঠান বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জামালপুরে ৩টি বিপণি বিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে জরিমানা জামালপুরে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের আয়োজনে বইমেলার উদ্বোধন জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত

ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষয়ক্ষতি রোধে সচেতনতামূলক কর্মশালা

এম.এফ এ মাকামঃ

বন্যার ক্ষতি থেকে বাঁচতে হলে সচেতন হই সবাই মিলে, পাহাড়ি ঢালে বসবাস ডেকে আনে
সর্বনাশ, কৌশল যদি জানা থাকে বজ্রপাতে রক্ষা মেলে এই শ্লোগানকে সামনে রেখে
জামালপুরের ইসলামপুরে বন্যায় ক্ষয়ক্ষতি রোধে উপজেলা পর্যায়ে জনসচেতনতা মূলক কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ মে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড
প্রোমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং বর্ণমালা কমিউনিকেশনের
সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওডিসি) ডাঃ এ এ এম আবু তাহের এর সভাপতিত্বে কর্মশালায়
উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ
আজিজ আহম্মেদ আবাসিক মেডিক্যাল অফিসার,বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড এর
প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষক, এনজিও কর্মী, স্বাস্থ্যকর্মী, ইমাম, জনপ্রতিনিধি
এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় স্বার্বিক তত্তাবধানে ছিলেন বর্ণমালা কমিউনিকেশনের প্রশিক্ষণ কর্মকর্তা
আব্দুল্লাহ আল-মামুন।
উক্ত কর্মশালায় বন্যা, ভূমিধস ও বজ্রপাতের সময় করণীয়, প্রতিকার সম্পর্কের পাশাপাশি বন্যার
পরবর্তী মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন অতিথিগন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।