• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জার্মানির বার্লিনে স্বর্ণ জয় পদক জয়ী দেওয়ানগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে রবিউল ইসলাম (রবিন) কে সংবর্ধনা

তারেক মাহমুদঃ
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস ২০২৩ এ একশত মিটার দৌড় প্রতিযোগিতায় ১৭০ টি দেশের ভেতর দৌড় এবং লং জাম্প দুটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে স্বর্ণ জয় করায় উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে রবিউল ইসলাম (রবিন) কে সংবর্ধনা প্রদান করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে এমপির পিএ বিকাশ কবির ইমরানের সঞ্চালনায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পণা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন, পৌর মেয়র শেখ মোঃ নুরুন্নবী অপু । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মাহবুব হাসান, মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ ,সাবেক জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা আসলাম হোসেন, জেলা পরিষদ সদস্য হারুন উর রশিদ, ছাত্রলীগ উপজেলা শাখা সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক সোহেল রানা, আওয়ামীলীগ নেত্রী রাসেদা আফরোজ রিতু, অলিম্পিক চ্যাম্পিয়ন রবিউল ইসলাম রবিন, রবিনের শিক্ষক সাইফুল ইসলাম , পিতা আব্দুর রহিম প্রমুখ । সংবর্ধনা শেষে রবিনকে ক্রেষ্ট এবং একটি ল্যাপটপ প্রদান করা হয় । পরে উপজেলার বিভিন্নস্থানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং চেক বিতরণ করেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।