• সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

বকশীগঞ্জে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার
মতিন রহমান,বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধিঃ-
জামালপুরের বকশীগঞ্জে কাঠ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় রহস্যজনক এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই যুবকের নাম মান্না মিয়া বলে জানিয়েছে এলাকাবাসী।

রোববার (৩০ জুলাই ) উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মন্ডলপাড়া গ্রামে মান্না মিয়া (১৮) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মান্না মিয়া (১৮) মন্ডল পাড়া গ্রামের আসলাম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে,শনিবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মান্না। রাতে আর বাড়ি না ফিরলে অনেক খোঁজা খোঁজির পর রোববার ভোরে বাড়ির পাশে কাঠ বাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়’রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পরে বুঝা যাবে। তিনি আরো বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।