• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

সরকারের পক্ষ থেকে বন্যাত্ব এলাকার মানুষের জন্য সব ধরনের সহযোগীতা করা হবে–জেলা প্রশাসক ইমরান আহমেদ

এম.এফ,এ মাকামঃ

জামালপুরের জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ বলেছেন, সরকারের পক্ষ থেকে বন্যাত্ব এলাকার মানুষের জন্য সব ধরনের সহযোগীতা করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত্ সকল মানুষের খাদ্য,শিশু খাদ্য,গো খাদ্যর ব্যবস্থা করা হবে।জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বন্যাত্বদের সহযোগীতায় কাজ করে যাবে। শনিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলারচিকাজানি ও চুকাইবাড়ি ইউনিয়নের বন্যাকবলিত পানি বন্দি মানুষদের ত্রান সহায়তা দেওয়ার কালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও দেওয়াগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার শেফা,এসিল্যান্ড মাহাবুব হোসেন,জেলা দূর্যোগ ও ত্রান কর্মকর্তা আলমগীর হোসেন ,স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া.এস আই্ হারুন,সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকে।

বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১শ মেট্রিক টন চাল ও নগদ ৭ লাখ  টাকা ও ২ হাজার প্যাকেজ শুকনো খাবার বিরতন করা হয়েছে।এছাড়া ২লাখ টাকার শিশু খাদ্য ও  ৭ লাখ টাকার গো খাদ্য বিতরন করার কখা জানিয়েছে জেলা প্রশাসক মোঃইমরান আহমেদ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।