• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান

জামালপুরে প্রস্তাবিত যৌন হয়রানি  আইন ২০২২ শীর্ষক মতবিনিময়।

তানভীর আহমেদ হীরা |ঃ

জামালপুরে প্রস্তাবিত “যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২২” প্রয়োজনীয়তা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২ডিসেম্বর) দুপুরে জামালপুর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মিলনায়তন কক্ষে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে ও  এডুকো বাংলাদেশের সহযোগিতায় সুধীজনদের নিয়ে দিনব্যাপী যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২২”প্রয়োজনীয়তা শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবী প্রশিক্ষক  আতিকু সুমনের সঞ্চালনায় জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসী ফোরামের কেন্দ্রীয় কমিটি সদস্য শামীমা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমে এন্ড অপস) সোহেল মাহমুদ,অতিথি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার, পৌর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া,
জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডাক্তার শামসুর রহমান, জামালপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি, এডভোকেট আনোয়ার হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, অ্যাডভোকেট ইউসুফ আলী, মানবাধিকার কর্মী ও এনজিও প্রতিনিধি   জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক তানভীর আহমেদ হীরা, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ,সহ আরো অনেকে।
উপস্থিত বক্তারা বলেন, দেশে প্রচলিত আইনের ধারা থাকলেও প্রকৃত অর্থে সর্বক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও আইন সম্পর্কে মানুষের সম্মুখ ধারণা না থাকার কারণে অপরাধ সংগঠিত হচ্ছে। তাই নতুন করে আইন না করে নারী ও শিশু যৌন হারানির  প্রচলিত আইনে আরো কিছু সংযোজন প্রয়োজন। এছাড়াও যৌন হয়রানি প্রতিরোধে ব্যাপক ভিত্তিতে গণসচেতনতা বৃদ্ধি করা দরকার। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালী কমিটি করা আবশ্যক বলে মত দিয়েছেন বক্তারা।

জামালপুর।
২,১২,২৩


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।