• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

জামালপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস বীরত্ব গাথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত

এম,এফ,এ মাকামঃ

জামালপুরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বিরক্ত গাঁথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  সকালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন প্রকল্পের আয়োজনে জামালপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে  অনুষ্ঠিত বিরত্ব গাথা শোনানোর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পরিচালক প্রশাসন ও অর্থ যুগ্ম সচিব মোঃ শাহ আলম সরদার। এ সময়  জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পে প্রকল্প পরিচালক  ডঃ মোঃ নুরুল আমিন, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের উপ প্রধান মোঃ মাকসুদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জামালপুরের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির,  বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী  সহ আরো অনেকে।
এ সময় বক্তারা মুক্তিযুদ্ধকালীন বীরত্ব গাথা  মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরে বীরের জাতি হিসেবে বাঙালির ইতিহাস  সম্পর্কে অবহিত করার মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে দশটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।