• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন

মাদারগঞ্জে বিদেশে যাবেন বলে বাড়ি থেকে বের হওয়ার ছয় মাস পর প্রবাসীর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধিt
জামালপুরের মাদারগঞ্জে হক মিয়া হক্কু (৪৫) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গুনারিতলা ইউনিয়নের সিংদহ
গ্রামের চিড়াভিজা বিল এলাকা থেকে ওই ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত হক
মিয়া হক্কু একই গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিংদহ গ্রামের চিড়াভিজা বিলের
আবাদি জমির পাশের একটি গাছে হক মিয়ার মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী।
পরে স্থানীয়রা মাদারগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী জুলেখা বেগম জানান, তার স্বামী ৭ বছর সৌদি আরব ছিলেন। এক
বছর আগে তিনি দেশে ফিরেন এবং গত ছয় মাস আগে আবারও বিদেশ যাওয়ার
কথা বলে বাড়ি থেকে চলে যান। এই ছয় মাসের মধ্যে তার সাথে কোন
যোগাযোগ হয়নি। হঠাৎ আজ বৃহস্পতিবার সকালে তার লাশ পাওয়া যায়। তিনি
আরও জানান, তার স্বামী ঋণগ্রস্থ ছিলেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর
পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ
জামালপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই,
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।