• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

জামালপুর ইসলামপুরে নিজের বৈধ জমি দখলদার মুক্ত করতে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর ইসলামপুরে নিজের বৈধ জমি দখলদার মুক্ত করতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার সকালে ভুক্তভোগী পরিবারের আয়োজনে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোঃ সেলিম মিয়া ও তার স্ত্রী জুলেখা বেগম।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উল্লেখ করেন ইসলামপুর কাচারী সংলগ্ন গাও কুড়া এলাকার  ১৯৮৬ সাল থেকে মোঃ সেলিম মিয়ার পিতা মৃত আব্দুল হাকিম মাস্টার ও মাতা মৃত আপরোজা বেগমের নিকট থেকে পৈত্রিকভাবে বিআরএস ২৩৭ নং দাগে ৪৫ শতক জমি থেকে ১৭ শতক জমি হেবা সাব কওলা মুলে প্রাপ্ত হয়। যে জমির বৈধ কাগজপত্র সহ 2023 সাল পর্যন্ত জমির খাজনা খারিজ হালনাগাদ রয়েছ বেলে উল্লেখ করেন। মো সেলিম মিয়া আরো উল্লেখ করেন কেবল মাত্র পেশী শক্তির বলে একই এলাকার আইজল ব্যাপরীরে ছেলে মোঃ আজাদ ,মোঃ মাজহারুল, মোঃ মুসা ও শাজাহান কবির জোরপূর্বক জমি দখল করে আছে।  এ বিষয়ে জামালপুর এডিএম আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে প্রকৃত জমির বৈধ মালিক মোঃ সেলিম মিয়াকে তার সরকারী খাজনা খারিজ দেওয়া ১৭ শতক জমি উদ্ধার করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ  কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।