• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জামালপুরে ৩টি বিপণি বিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে জরিমানা জামালপুরে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের আয়োজনে বইমেলার উদ্বোধন জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন

আলগারচরে “যুবরাজ” ভুট্টার বাম্পার ফলন 

রশীদুল আলম শিকদার
গত ১৯ শে মার্চ
দেওয়ানগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী  এরেন্ডাবাড়ী   ইউনিয়নের আলগারচর বালিকা বিদ্যালয় মাঠে প্রায় ৩০০ জন ভুট্টা চাষীদের নিয়ে  ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে, ব্র্যাকের হাইব্রিড ভুট্টা বীজ “যুবরাজ” এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সিনিয়র টেরিটোরি সেলস্ অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন  এরেন্ডাবাড়ী  ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ছাইদুর রহমান, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্র্যাক সিডের রিজিওনাল সেলস্ ম্যানেজার কৃষিবিদ মোঃ সেলিমুর রহমান, উপস্থিত ছিলেন কোয়ালিটি কন্টেলার রঞ্জিত কুমার , পিডিএফ অফিসার মোঃ নাজমুল হোসেন সহ স্থানীয় বীজ ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম, মোঃ সুমন মিয়া,মোহাম্মদ আলী সহ  স্থানীয় ভুট্টা চাষীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ সেলিমুর রহমান জানান, ব্র্যাক সিডের বাজারজাতকৃত “যুবরাজ” ভুট্টাটি অন্য  যে কোন জাতের চেয়ে ১৫ দিন আগাম, তাই অন্য ফসল ১৫ দিন আগে লাগানো যায় এবং বাজার মূল্য বেশি পাওয়া যায়। দানার রং উজ্জল কমলা বর্নের রেকেশ চিকন, দানা  বড় হওয়ায় ফলন বেশি পাওয়া যায়। এই জাতটি সঠিক ব্যবস্থাপনায় চাষাবাদ করলে বিঘায় ৩৩ শতাংশে ৫৫-৬০ মন পর্যন্ত ফলন পাওয়া যায়। তিনি আরও বলেন ব্র্যাক সিড ভুট্টা নিয়ে গবেষণা করে নিত্য নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষকের মাঝে উন্নত মানের বীজ প্রদানে অবিরাম চেষ্টা  চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।