• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

হতদরিদ্র এক হাজার পরিবার পেলে জামালপুর জেলা প্রশাসনের ঈদ উপহার 

ফজলে এলাহী মাকামঃ

জামালপুরের জেলা প্রশাসনের সহায়তায় ১০০০ হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শীতেশ চন্দ্র সরকার, ডি আরও মোঃ আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিউর রহমান ছানা,বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির সহ আরো অনেকে।
এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশে হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল,  ডাল, তেল, চিনি সেমাই বিতরন করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান জানান ,হতদরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হতদরিদ্র এসব মানুষের পাশে দাড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসারও আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।