• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জামালপুরে ৩টি বিপণি বিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে জরিমানা জামালপুরে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের আয়োজনে বইমেলার উদ্বোধন জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন

দেওয়ানগঞ্জে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা

দেওয়ানগঞ্জ সংবাদদাতাঃ

২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির অবহিতকরণ সভা দেওয়ানগঞ্জে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন প্রিন্স।

২৯ এপ্রিল দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফ আলী, গণচেতনার সমন্বয়ক ফাতেম নার্গিস প্রমুখ। সভায় কর্মসূচির ধারণাপত্র উপস্থাপন করেন সিডস কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিন। সভায় সরকারি, বেসরকারি সংস্থার অর্ধশতাধীক প্রতিনিধি অংশ নেন।

সভা সূত্র জানায়, অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সহায়তা করা এবং শক্তিশালী সমাজ গঠনের পাশাপাশি জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং জামালপুর সদর উপজেলায়  ২০২৮ সাল পর্যন্ত কার্যক্রম চলবে।

নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সিডস কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

ক্যপশন: সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন প্রিন্স।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।