• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষনের সমাপনী

ফজলে এলাহী মাকাম  ঃ
জামালপুরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জামালপুর জেলা সদর উপজেলার (অনূর্ধ্ব ১৫ )বালক ও বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে শহরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পুকুর প্রাঙ্গনে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জামালপুরের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার,জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে বন্যা সহ যেকোন দুর্যোগে নিজেদের আত্মরক্ষার মাধ্যমে ,দেহমন গঠন করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহবান জানান।
পরে সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬ জন শিক্ষার্থীর মাঝে  সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।