• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

সরকারি মাধ্যমিক শিক্ষকদের লাঞ্ছিত করায় কর্মকর্তাদের বিচারের দাবীতে মানববন্ধন

এম.এফ এ মাকামঃ
সরকারি মাধ্যমিক শিক্ষকদের লাঞ্ছিত করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিচারের দাবীতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের বকুলতলা চত্বরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা এই কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুনের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো: রেজাউল করিম, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক শামসুল হক, জামালপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল জলিল, রফিউদ্দিন, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিশাম আল মাহান্নাভ, আমিমুল আহসান নয়নসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গতকাল মঙ্গলবার ঢাকায় মাধ্যামিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে উপবৃত্তি প্রকল্প হতে আগত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ঢাকার আজিমপুর গভমেন্ট গার্লস হাই স্কুলের সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল নাহিয়ান ও মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দোষী কর্মকর্তাদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন শিক্ষকরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।