• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে ইসলামপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। ভারতের মহারাষ্ট্রে পুরোহিত রামগিরী কর্তৃক মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৫ অক্টোবর) বিকালে জাগ্রত তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি আশরাফল উলুম মাদরাসা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা পথসভা অনুষ্ঠিত হয়।
আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলার সভাপতি সুলতান মাহমুদ সিরাজী, মিছিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক কাজী আমিনুল ইসলাম,হাফেজ ফয়েজুর রহমান,মুফতি ওমর ফারুক,মাওরানা মাকছুদুর রহমান,আইয়ুব আলী সাইফুল ইসলাম,মুফতি হেদায়েতুল্লাহ রহমানী,ইসলামী যুব আন্দোলনের সভাপতি শাহ আলম,মাওলানা মসিউর রহমান,আখতাজ্জামান আনসারী প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা,ভারতের মহারাষ্ট্রে পুরোহিত রামগিরী কর্তৃক রাসুলুল্লাহ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির এবং ভারতীয় মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তার দাবি করেন।
পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।