• বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত 

জামালপুর সদরের রঘুনাথপুর শহীদ সামওয়ান আখতার সদ্য ও শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর প্রথম সেমিফাইনাল খেলা পুনঃরায় করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদরের রঘুনাথপুর শহীদ সামওয়ান আখতার সদ্য ও শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর প্রথম সেমিফাইনাল খেলায় চক বেলতৈল ইয়াং স্টার ক্লাব বনাম জামালপুর ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচে রেফারি ও ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষপাতিত্ব ও সৌজন্যমূলক আচরণ ও কমিটির দারা  ইয়াংস্টার ক্লাবের সমর্থকদের উপর হামলার প্রতিবাদে তিন দফা দাবি সহ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি  পালিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সদরের নান্দিনা চক বেলতৈল প্রধান সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন চকবেলতৈল ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোকছেদুল মমিন, ইউপি সদস্য আশরাফ হোসেন আশু, অবঃ প্রধান শিক্ষক হাবিবুর রহমান, লুৎফর রহমান, আব্দুল জলিল সহ আরো অনেকে।
এ সময় বক্তারা টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে রেফারি নুরু ইসলাম প্রতিপক্ষের খেলোয়াড় রিমু ও মেহেদী অফ সাইটে গোল(যা লাইভ ভিডিও ফুটেজ আছে) দেওয়ায় অবৈধ সিদ্ধান্ত , আয়োজক কমিটির লোকদের ইয়ায় ষ্টার ক্লাবের সমর্থকদের প্রতি অসৌজন্যমূলক ও উদ্ধতপূর্ণ আচরণ করার প্রতিবাদ জানানো সহ প্রথম  সেমিফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজন করার জোর দাবি জানানো হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল চক বেলতৈল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।