• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ৮৪ বোতল ভারতীয় মদ আটক

ফজলে এলাহী মাকামঃ
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫
বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় গত ২৮ ডিসেম্বর
০১ টি বিওপিতে সিজার হয় ।
সীমান্তবর্ত্তী দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির টহলদল  গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন
সীমান্ত পিলার ১০৭৭/এমপি হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব পাথরেরচরে
মালিক বিহীন অবস্থায় ভারতীয় মদ-৮৪ বোতল আটক করা হয়।
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়নের (৩৫বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি জানান,বিজিবির মহাপরিচালকের মাদকের বিরুদ্ধে ঘোষিত  জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুর ৩৫ বিজিবি
সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধে এবং দেশের সীমান্ত সুরক্ষায় বিজির সদস্যরা নিষ্ঠা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন
করে যাচ্ছে । মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।