• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি

জামালপুর সদরে মুসলিম এইড ইউকে ও ইএসডিওর উদ্যোগে সুবিধাবঞ্চিত ১২৫জন পেল কোরবানীর মাংস

ফজলে এলাহী মাকাকঃ

জামালপুর জেলার জামালপুর সদর উপজেলায় মুসলিম এইড ইউকে ও ইএসডিওর উদ্যোগে অসহায়,সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কোরবানির গোস্ত,মাংস বিতরণ করার মাধ্যমে  ঈদ উৎসবে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শনিবার বিকালে জামালপুর জেলার জামালপুর সদর উপজেলায় মুসলিম এইড ইউকে বাংলাদেশের সহায়তায় ইএসডিও  বাস্তবায়িত‘‘বাংলাদেশ কোরবানি প্রোগাম ২০২৫’’ উপলক্ষে ১২৫ জন সুবিধা বঞ্চিত যারা কখনও কোরবানি তো দূরের কথা বছরে বার মাসে একবারও গরুর মাংস ক্রয় করতে পারেনি তাদের মাঝে ৪ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
এ সময় বিতরণ কালে উপস্থিত ছিলেন লিডার শীপ প্রতিনিধি  মোঃআলআমিন, ইএসডিও জামালপুর জেলা ফোকাল পার্সনহাসান জামান টুটুল, মোঃ সোহান মিয়া ,সিনিয়ন প্রোগ্রাম ম্যানেজার ইএসডি ও জামালপুর, এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিওর উন্নয়নকর্মীগণ ।
কোরবানি গরুর গোস্ত বিতরণ অনুষ্ঠানে লিডারশীপ প্রতিনিধি মোঃআলআমিন বলেন, ‘‘মুসলিম এইড-ইউকে বাংলাদেশ এবং ইএসডিও ক্এেরকম সুন্দর এবং মহৎ অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’’তিনি আরও বলেন, ‘‘উপকারভোগী বাছাই যথারথ হয়েছে এবং এখানে এমনও উকারভোগী আছেন যারা ছয় মাস গরুর মাংস খায়নি। এ রকম তাৎপর্যপূর্ণ প্রোগ্রাম যেন প্রতি বছরই হয় এবং আরও বড় আকারে এই প্রত্যাশা করছি।
এই আয়োজন প্রমাণ করে, মানবিকতার সেবায় এগিয়ে  এলে ঈদেও আনন্দ আরও বহু গুণ বেড়ে যায়। মুুসলিম এইড ইউকে বাংলাদেশ এবং ইএসডিও এর এই উদ্যোগ সমাজে সম্প্রীত ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।