• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরে জিয়া সাইবার ফোর্স নেতা এম শুভ পাঠান আটক

শহর প্রতিনিধিঃ

জামালপুরে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলার আহবায়ক এম শুভ পাঠানকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।  মঙ্গলবার (১৯ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে জামালপুর পৌর শহরের পুরাতন পৌরসভা গেইট এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক শুভ পাঠান একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন বন্ধের দাবিতে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে শহরে মশাল মিছিল করে বিএনপির একটি অংশ। শহরের বকুলতলায় মশাল মিছিলের আগে বুধবার (২০ আগস্ট) অর্ধদিবস হরতালের ডাক দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী। এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এবং জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার আহ্বায়ক শুভ পাঠানসহ অনেকে উপস্থিত ছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান,জামালপুর সদর থানার ওসি অপারেশন নূর মোহাম্মদের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলার আহবায়ক এম শুভ পাঠানকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।