• বুধবার, ২০ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে বকশীগঞ্জে ১০২টি ইয়াবা সহ আটক ১

ফজলে এলাহী মাকামঃ

জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর বিওপির সদস্যদের অভিযানে ২৯ আগস্ট, শুক্রবার সকাল ৯টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী রামরামপুর এলাকা থেকে ১০২টি ইয়াবা বড়িসহ উসমান গনি (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার আটক করেছে।

জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ধানুয়া কামালপুর বিজিবির হাবিলদার আমিনুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০২টি ইয়াবা বড়িসহ উসমান গনিকে আটক করা হয়। তিনি উসমান গনি বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের কাবিল হোসেনের ছেলে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ইয়াবা বড়িসহ বিজিবির হাতে আটক উসমান গনিকে থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় ধানুয়া কামালপুর বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা ২৮ আগস্ট, বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাথরেরচর এলাকা থেকে ১৯৮০টি ভারতীয় ওষুধ উদ্ধার করেছে।

বিজিবি মহাপরিচালকের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে
সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন
করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।