• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরে পূবালী ব্যাংক বকুলতলা শাখার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি ও তারুণ্যের উৎসব পালিত

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে পূবালী ব্যাংক পিএলসি বকুলতলা শাখার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি ও তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পূবালী ব্যাংক পি এল সি বকুলতলা শাখার আয়োজনে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠ প্রাঙ্গনে বৃক্ষ রোপন,ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন ,ডিজিটাল ব্যাংকিং বুথ স্থাপন ও  তারুণ্যের উৎসব কর্মশালার উদ্বোধন করেন  পূবালী ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের উপ- মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বিআরআইইউ ট্রেজারার অধ্যাপক এ কে এম জাওয়াদুল হক, বিআরআইইউ পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রইছ উদ্দিন , পূবালী ব্যাংক বকুলতলা শাখার ম্যানেজার মোঃ আমিনুল হক ,পূবালী ব্যাংক জামালপুর শাখার ম্যানেজার রকিবুল হাসান সহ আরো অনেক।
এ সময় বক্তারা তারুণ্যের উৎসবের মাধ্যমে ও ডিজিটাল ব্যাংকিং করে নিজেদের সঞ্চয়ী হয়ে দেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করতে আগামীর নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
পরে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।