• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলামপুরে হামলা জমি দখল ও হয়রানী মূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

লিয়াকত হোসাইন লায়ন ॥

জামালপুরের ইসলামপুর জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে বাড়ি ঘরে হামলা সহ মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানী মূলক মামলা দিয়ে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুর পৌর শহরে ভেঙ্গুরা গ্রামে ভোক্তভোগী পরিবারের জিয়াউর রহমান ও সাইফুল ইসলাম নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
তারা অভিযোগ করে বলেন, সমাজে আমরা নিরীহ হওয়ায় আমাদের বসত বাড়ীর ৪৮ শতাংশ ক্রয়কৃত সম্পত্তি জোর করে দখলে নেন প্রতিপক্ষ আতাউর রহমান ও হারুনূর রশিদ উজ্জল গংরা। এতে বাঁধা দিলে প্রতিপক্ষ আতাউর রহমান আগা গংরা বাড়ী ঘরে হামলা চালায়। এ সময় অন্তস্বত্তা ছোট বোন শিলাকে লোহার রড ও পেটে লাথি মেরে গর্ভপাত ঘটায়।
এসব ঘটনায় তারা ক্ষান্ত না হয়ে নিজেদের দোষ ঢাকতে আতাউর রহমান আগা ও হারুনূর রশিদ উজ্জল বাদী হয়ে উল্টো দুটি মামলা দিয়ে সাইফুল ইসলাম, মিজান মিয়া ও এরশাদকে জেলহাজতে পাঠায়। বর্তমানে তারা কারাভোগ করছেন।
ভূক্তভোগি ওই পরিবার সংবাদ সম্মেলনে প্রশাসনের নিকট এসব ঘটনার সুস্থ্য তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।