• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান

জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আশরাফুল ইসলাম বুলবুল

ফজলে এলাহী মাকামঃ

জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে জেলা  সিভিল সার্জন অফিস। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে এই ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে সিভিল সার্জন ডাঃ আজিজুল হকের কাছ থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন হযরত শাহ জামাল (র:) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মানবতার ফেরিওয়ালা আশরাফুল ইসলাম বুলবুল।

এ বিষয়ে সাধারন সম্পাদক পদপ্রার্থী আশরাফুল ইসলাম বুলবুল জানান, নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। বিগত দিনে নির্বাচন ছাড়া কমিটি করা হয়েছিল। এক্ষেত্রে আমরা বঞ্চিত হয়েছিলাম। ৫ ই আগস্ট পরবর্তী সময়ে নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে সেই অনুযায়ী সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন  অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কেউ যাতে পকেট কমিটি করতে না পারে সে জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সদস্যদের সজাক থাকার ব্যাপারে আহ্বান জানান।

এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা: আজিজুল হক জানান, নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।যথা সময়ে জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ ১৪ সেপ্টেম্বর রবিবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে এবং জমা দেওয়ার শেষ সময় ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ৪ অক্টোবর ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।