• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

বকশীগঞ্জে নাশকতার অভিযোগে ইউপি সদস্যসহ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

মতিন রহমান, বকশীগঞ্জ, জামালপুর:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার একটি মামলায় স্থানীয় আওয়ামী লীগের ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন। গ্রেফতারের পর সোমবার (৬ অক্টোবর) দুপুরে তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার (৫অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই তিন নেতাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নেতারা হলেন: আনোয়ার হোসেন (৫০): বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
সামিউল হক (৪২): ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের বাসিন্দা। তিনি কামালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য।
আলমগীর হোসেন (৪০): মেরুরচর ইউনিয়নের খেওয়াচর গ্রামের বাসিন্দা এবং মেরুরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।