• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে বিশ্ব পরিসংখ্যান  দিবস  পালিত 

এমএফএ মাকামঃ
সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক রাফিউজ্জামান  জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা সঠিক ও মানসম্মত পরিসংখ্যানের মাধ্যমে দেশের জনসংখ্যা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য সহ এসটিজি বাস্তবায়নের সঠিক পরিসংখ্যান করে দেশের উন্নয়নের মাধ্যমে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।