• শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে মাধ্যমিক ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকাম ঃ

পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এর আয়োজনে “সুস্থ কৈশোর, নিরাপদ ভবিষ্যৎ”- মাধ্যমিক ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারি মঙ্গলবার সকালে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমী জামালপুরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন, জামালপুর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মুবাশ্বিরা হক, এফপিএবি, জামালপুর এর কো-অর্ডিনেটর প্রোগামার মাহিনুর সিদ্দীকা ও ভাবকী কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী শ্যামলী আক্তার সহ আরো অনেকে।

এ সময় বক্তারা স্কুলগামী কিশোরীদের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কৈশোরকালিন সময় উল্লেখ করে এ সময়ে স্কুলগামীরা বিপদে কিংবা ঝরে পড়ার যেমন সম্ভাবনা থাকে তেমনি জীবনের লক্ষ্যে পৌঁছানোর পিপাসা থাকে বলে পরামর্শ সভায় কৈশোরকালীন শারীরিক পরিবর্তন, মাসিক স্বাস্থ্য বিধি, পুষ্টি ও খাদ্যবাস, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, ডিজিটাল নিরাপত্তা ও বাল্যবিবাহ বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিহাটা গমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও বালুআটা এমএ রশিদ উচ্চ বিদ্যালয়ের ৬৫ জন ৭ম শ্রেণি ছাত্রী অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।