• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম

বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন

ফজলে এলাহী মাকাম, জামালপুরঃ
জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনে বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, আমার বিশ^াস যে বিএনপি জনগণের জন্য এত সংগ্রাম করেছে। যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের মুক্তির স্বপ্ন নিয়ে জীবনকে উৎসর্গ করেছেন। যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসিত জীবনে থেকে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছেন। যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যা গুম খুনের শিকার হয়েছে। যে বিএনপির অসংখ্য নেতাকর্মী জেল জুলুম মোকাবেলা করে জনগণের মুক্তির সংগ্রাম করেছে। আমার বিশ^াস আজ বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে বিএনপি, এটি এখন রাজনীতির বাস্তবতা। বাংলাদেশের রাজনীতির বাস্তবতায় বিএনপির প্রতিদ্বন্দী সমপর্যায়ের কোন রাজনৈতিক প্রতিপক্ষ নাই। বিএনপি একক জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। আমি মনে প্রাণে বিশ^াস করি এই নির্বাচনে বিএনপির সেই অবদান এবং বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক আপোষহীন নেতৃত্ব শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশের মানুষ বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। রবিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে গণমিছিলপূর্ব নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি এই জামালপুরের উন্নয়নে কাজ করার জন্য। জামালপুরের উন্নয়নে কাজ করার স্বপ্ন নিয়ে রাজনীতির ময়দানে সবসময় আপনাদের পাশে থেকেছি। আমি গত ৩০ বছরের জীবনে আমার জীবনের অনেক চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে এই জামালপুরের প্রতিটি জনপদে আপনাদের সাথে সরব উপস্থিত থাকার আন্তরিক চেষ্টা করেছি। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ধর্মীয় অঙ্গন, সামাজিক অঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, রাজনৈতিক অঙ্গনসহ প্রতিটি অঙ্গনে আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাজ করার চেষ্টা করেছি। আমি সেই স্বপ্ন নিয়েই আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারী ঐতিহাসিক আমাদের কাঙ্খিত নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য সবাইকে আহবান জানাই।
রবিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি প্রার্থীর পক্ষে সমাবেশ ও গণমিছিল আয়োজন করা হয়। গণমিছিলপূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে ফৌজদারী মোড় থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়িয়া বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। গণমিছিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষের ঢল নামে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।