কামরুল হাসান বাদলঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন একতা ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১মার্চ ২০২৬) বাদ আসর জামালপুর পৌর গোরস্তানের সামনে এ ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মমিন আকন্দ কাউসার, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ আতিকুর রহমান সুমিল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ইলিয়াস মল্লিক।
এসময় আরও উপস্থিত ছিলেন একতা ক্লাবের সম্মানিত সভাপতি আসিফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম রবিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রহমান রিপন, সাংগঠনিক মোঃহারেজ মিয়া, দপ্তর সম্পাদক এস এম কামরুল হাসান বাদলসহ ক্লাবের অন্যান্য সদস্য ও সম্পাদকমণ্ডলী।
অনুষ্ঠানে পথচারী, রোজাদার ও স্থানীয় মুসল্লিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পবিত্র রমজানের শিক্ষা থেকে উদ্বুদ্ধ হয়ে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও একতা ক্লাব সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।