• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর জেলা সংবাদদাতাঃ
জামালপুরের সরিষাবাড়ীতে চিলড্রেনস হোম পাবলিক স্কুল এবং সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১ মার্চ  দুপুর ১টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগ-এর বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী। বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক মো. ইউসুপ আলী।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বিদ্যালয়ের ধারাবাহিক জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে তৃতীয় স্থান অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সাফল্যের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষে অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।