• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

মতিন রহমানঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন জামালপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।

চেক বিতরণ কর্মসূচির আগে জেলা প্রশাসক বকশীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরসমূহ পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে: বকশীগঞ্জ থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।

পরিদর্শনকালে তিনি দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জনভোগান্তি লাঘব করাই প্রশাসনের মূল লক্ষ্য। সেবাপ্রার্থীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর দিতে হবে।” দাপ্তরিক কাজ শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হাই।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)
হাবিবুর রহমান সুমনসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতিও পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।