• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন

ফজলে এলাহী মাকাম, জামালপুর ঃ
জামালপুর সদর উপজেলার নান্দিনা-লক্ষ্মীরচর ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন সেতুর জন্য অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।
মঙ্গলবার ৩১ মার্চ দুপুরে  সকালে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দারের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় সেনাবাহিনী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার জানান, নান্দিনা লক্ষ্মীরচর রহ্মপুত্র নদের ওপর ১০৬ কোটি টাকা ব্যয়ে ৬০৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ চলছে। সেতুর জন্য অধিগ্রহন করা জমি থেকে স্থাপনা সরিয়ে নিচ্ছিলেন না মালিকরা। সেতুর কাজ দ্রুত বাস্তবায়নের জন্য আজ অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেতু নির্মান কাজ দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
নান্দিনা লক্ষ্মীরচর সেতুর নান্দিনা বাজার অংশে ২০-২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মাঝে বহুতল মার্কেট, দোকান ও বসতবাড়ী রয়েছে। অভিযান চলাকালে নিজেদের মালামাল সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালান ব্যবসায়ীরা।
ফজলে এলাহী মাকাম
জামালপুর
৩১-০৩-২০২৬


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।