• শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের 

স্টাফ রিপোর্টার ঃ
জামালপুর সদরের নারিকেলি ফতেপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে মৃত আব্দুস সাত্তার এর স্ত্রী মোসাঃ রোকেয়া বেগমকে বেধড়ক মারপিট করে হত্যা চেষ্টা করেছে একই এলাকার মোঃ এরশাদ, এবাদত হোসেন জগলু,মোছাঃ বিউটি বেগম ও মোহাম্মদ ফজলুল হক ফুল মিয়া সহ ৪-৫ জন সন্ত্রাসীরা। এ বিষয়ে রোকেয়া বেগম নিজে বাদী হয়ে  জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছে।
থানায় অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, জামালপুর সদর উপজেলার নারিকেলি ফতেপুর গ্রামে মৃত আব্দুস সাত্তার এর স্ত্রী মোসাম্মৎ রোকেয়া বেগম সহ তার পরিবারের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ পূর্ববিরোধ চলে আসছিল এরশাদ, এবাদত,বিউটি ও ফজলুর পরিবারের সাথে। গত ২ এপ্রিল দুপুরে  রোকেয়া বেগম ও তার পরিবারের উপর পূর্ব বিরোধের জের ধরে রাগান্বিত হয়ে এরশাদ,এবাদুল  বিউটি ও ফজলু  সহ আরো কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ি ঘরে হামলা ও রোকেয়া বেগমকে বেধড়ক মারপিট করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় রোকেয়া বেগমকে উদ্ধার করতে এলে মোঃ রাসেল সিদ্দিক রোমান কেও বেধড়ক মারপিট করে গলায় আঘাত করে হত্যা চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারি লাঠি দিয়ে মারপিট করে । পরে মোঃ শাহিন ও সুমি বেগমের  ডাক চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে রোকেয়া বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
রোকেয়া বেগম অভিযোগ করে পূর্ব বিরোধের জের ধরে ও বাড়ির সামনে সুপারি গাছ কাটা কে কেন্দ্র করে এবাদত, ফজলু,  এরশাদ, বিউটি তাদের উপর হামলা করে এবং থানা কিংবা কোর্টে মামলা করলে রোকেয়া বেগমের পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে পরিবারটি জীবনে নিরাপত্তা চেয়ে ও ন্যায্য বিচার চেয়ে প্রধানমন্ত্রী ও পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।