• শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময়

জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর

ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।
শনিবার ২৩ মে সকালে  জেলা প্রশাসন ও  পরিবেশ অধিদপ্তর, জামালপুরের যৌথ  উদ্যোগে   জামালপুর জেলার সদর উপজেলায় ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন  জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  হাসিবুর রহমান এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন পরিবেশ অধিদপ্তর, জামালপুরের সহকারী পরিচালক  এ কে এম ছামিউল আলম কুরসি। মোবাইল কোর্টের মাধ্যমে
 মেসার্স জারা ব্রিকস (ফিক্সড চিমনি) এর চিমনি ও কিলন স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন  সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
পরিবেশ অধিদপ্তর, জামালপুরের সহকারী পরিচালক  এ কে এম ছামিউল আলম কুরসি জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের আভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।