• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

জামালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার ও গাড়ি চালকসহ ৩ জন করোনা আক্রান্ত

 

শুভ্র মেহেদী :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার ও গাড়ি চালক এবং ইসলামপুর উপজেলায় এক শিশু করোনা আক্রান্ত হয়েছে। করোনা উপসর্গ দেখা দিলে রোববার ওই তিনজেরন নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আজ বিকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা: মো: শফিকুজ্জামান জানান, জেলার সরিষবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বাসিন্দা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৪ বছর বয়সী উপ-সহকারি মেডিকেল অফিসার, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৭ বছর বয়সী গাড়ি চালক এবং ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১০ বছর বয়সী এক শিশুর শরীরে করোনা উপসর্গ দেখা দিলে রোববার তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ তাদের নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট করোনা শনাক্ত হওয়ার পর থেকে ওই উপ-সহকারি মেডিকেল অফিসার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রামে তার নিজের বাড়িতে অবস্থান করছেন এবং ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক কোয়ার্টারেই বসবাস করেন। এদিকে করোনা শনাক্ত ওই শিশুর বাড়ি ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জোদ্দারপাড়া গ্রামে। করোনা শনাক্ত ওই তিনজনকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে আনতে মেডিকেল টীম ঘটনাস্থলে রওনা হয়েছে।

গত ২৪ ঘন্টায় জামালপুর জেলায় ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা রিপোর্টে ৪৮ জনের নেগেটিভ এবং ৩ জনের পজেটিভ আসে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।