সাঈদ মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের মিছিলে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহঃবার (১১ জুন) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঢুরিয়ার-ভিটা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
শেখ রাসেল ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক
কেন্দ্রীয় যুবলীগের সদস্য বলে জানা যায়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, তদন্তে সত্যতা পাওয়া যায়। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্রদের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানোর হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।