• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত এক

আসামউল আসিফ:
জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা করে রড ও লাঠি দিয়ে পিটিয়ে মনসুর রহমান (৪০) নামে এক ব্যাক্তিকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। রবিবার সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সাতকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। হামলার শিকার মনসুর রহমান (৪০) একই গ্রামের মৃত নায়ের আলী সরকারের ছেলে।
পরিবার সূত্রে জানাগেছে, সকালে সাতকুড়া বিলের ক্ষেতে পানি দেয়ার জন্য একই গ্রামের খলিল (৫০) ও সোহেল (৩০) সেচপাম্পের মালিক মনসুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। প্রায় আধাঘন্টা পর মনসুরের আর্তনাদে তার ভাতিজা শওকত ছুটে যায়। গিয়ে দেখে হামলার উদ্দেশ্যে আগে থেকে ওৎপেতে থাকা খলিলহাটা গ্রামের আজিজুল (৫০) তার দুই ছেলে মনি (৩৫) ও মুক্তা (২৭), নিশিন্দি গ্রামের মৃত গোলাম ইদ্রিস কালু খা’র ছেলে রাজু (৪০) এবং অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জন লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মনসুর রহমানের হাত-পা ভেঙে দিয়েছে। এ সময় শওকতকে আসতে দেখে হামলকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে, পরবর্তীতে অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। জানাগেছে, সাতকুড়া বিলের ৪৩৮ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে ২০০২ সালে খুন হন মনসুর রহমানের বড়ভাই মামুনের স্ত্রী রোকেয়া বেগম (৩০)। এরপর ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মসজিদে যাওয়ার সময় হামলার শিকার হন মনসুর রহমান। পরে তিনি সদর থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেন। জমি দখলে নিতেই অভিযুক্তরা একের পর এক হামলা করছে বলে দাবী ভুক্তভোগী পরিবারের। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে হামলাকারীরা।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।