• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের শোক

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ি থেকে ঃ
 একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সৈনিক ও প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি । এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, কামাল লোহানী ছিলেন দেশ ও জাতির বিবেকের প্রতিনিধি। মুক্তবুদ্ধি ও মুক্তজ্ঞান চর্চার অন্যতম প্রতিভূ হিসেবে তিনি ছিলেন সকলের প্রেরণার উৎস। তাঁর মৃত্যুতে একজন অসাম্প্রদায়িক ব্যক্তির জীবন প্রদীপ নির্বাপতি হলো যে শূন্যতা সহজে পূরণ হবার নয়। উল্লেখ্য, কামাল লোহানী (৮৬) আজ ২০ জুন ২০২০ সকাল আনুমানিক সোয়া দশটার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।