• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান

জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

এম.এফ.এ মাকামঃ

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জামালপুর সদর উপজেলার (অনূর্ধ্ব-১৬) বালকদের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জামালপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন,জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরও অনেকেই।

এ সময় বক্তারা দেহ-মন সুন্দর রাখতে পড়ালেখার পাশাপাশি থেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত থেকে দেশ গঠনে কাজ করার জন্য আহ্বান জানান।

 

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় – ২৯ বনাম বানিয়াবাজার উচ্চ বিদ্যালয় – ১২। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কাবাডি খেলায় ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।