• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরে ৫টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এম.এফ,এ মাকামঃ

 দ্বিতীয় পর্যায়ের জামালপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ৫টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে গণভবন থেকে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জামালপুর জেলা সদরের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের স্থানীয়ভাবে ফলক উম্মোচন করে উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। এ উপলক্ষে আয়েজিত আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ও মডেল মসজিদের খতিব জাকির হোসাইন প্রমুখ।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, সদস্য রেজাউল করিম রেজনু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বিসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, জামালপুরে জেলা সদর, বকশিগঞ্জ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা মডেল মসজিদের উদ্বোধন করা হয়। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজটির উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের আওতায় নির্মাণ কাজ করছেন গণপূর্ত অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।